ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবনির্বাচিত সভাপতি হাছান, সম্পাদক মাসুদ
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া
প্রকাশ: Sunday, 19 May, 2024, 12:24 PM

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবনির্বাচিত সভাপতি হাছান, সম্পাদক মাসুদ

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবনির্বাচিত সভাপতি হাছান, সম্পাদক মাসুদ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৮ মে) বিকালে মরিয়মনগর মাস্টার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা শাখার নতুন পরিষদ গঠন করা হয়।

যেখানে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সাধারণ সম্পাদক পদে মাহামুদুর রশিদ মাসুদ ও সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ ছানাউল্লাহকে দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। 

সদ্য সাবেক সভাপতি মাওলানা আলী শাহ নেছারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান। 

উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক কাদেরী। প্রধান কাউন্সিলর ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দিন। 

বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলার দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ ইসমাইল, রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা নাছের, অর্থ সম্পাদক সৈয়দ আবু বক্কর প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক শাহ মোহাম্মদ শাওন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status