|
কিশোরগঞ্জ -১ আসনে জাসদ মনোনীত প্রার্থী শারফুদ্দীন সোহেল
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জ -১ আসনে জাসদ মনোনীত প্রার্থী শারফুদ্দীন সোহেল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক জাসদের দলীয় প্রতীক মশালে প্রতিদ্বন্দ্বি করতে যাচ্ছেন তিনি। গতকাল (শুক্রবার) ২৪ নভেম্বর বিকাল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনের বিপরীতে দল মনোনীত চূড়ান্ত প্রার্থী তালিকা (আংশিক) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে আরো কিছু আসনের বিপরীতে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন দলের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। এ সময় উপস্থিত ছিলেন দলের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ মহসীন, মির্জা মো: আনোয়ারুল হকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তালিকাটি পাঠ করেন দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। উল্লেখ্য যে, বিগত শনিবার (১৮ নভেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর দলীয় প্রাথমিক মনোময়ন ফরম বিক্রির প্রথম দিনে কিশোরগঞ্জ-১ আসনের দলীয় মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শারফুদ্দীন সোহেল। এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. সালেক হোসেন রনি, সহ-সভাপতি মো. রিয়াজুর রাফী, মো. তানভীর হোসেন, প্রচার সম্পাদক এবিএম জাকারিয়া, দফতর সম্পাদক মিঠু বণিক, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
