ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চট্টগ্রাম নগরীতে হেলে পড়েছে ৪ তলা ভবন
ইসমাইল ইমন,চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 25 November, 2023, 11:39 PM

চট্টগ্রাম নগরীতে হেলে পড়েছে ৪ তলা ভবন

চট্টগ্রাম নগরীতে হেলে পড়েছে ৪ তলা ভবন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে।২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বায়েজিদ ফায়ার ষ্টেশন কতৃপক্ষ।

হেলে পড়া ভবনের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের একটি নালা খনন করা হচ্ছে। খননের সময় ভবনের ২ টি পিলারের সাথে স্কেলেভেটরের ধাক্কায় এই ঘটনা ঘটতে পারে ধারণা করা হচ্ছে, এ কারণেই ভবনটি হেলে পড়েছে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, খোরশেদ ম্যানসন নামে চারতলা ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটি সহ আশেপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status