|
সরকারের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে বামজোটের সমাবেশ ও মিছিল
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() সরকারের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে বামজোটের সমাবেশ ও মিছিল সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহবায়ক ও কুড়িগ্রাম বাম জোটের সমন্বয়ক ফুলবর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আখতারুল ইসলাম রাজু, সহ-সাধারণ সম্পাদক কমরেড সুব্রতা রায়, কুড়িগ্রাম কৃষক সমিতির সভাপতি নুর মোহাম্মদ আনসার, সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ রায়, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম, কুড়িগ্রাম ছাত্র ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রতন চন্দ্র অধিকারী সহ আরো অনেকে। বক্তারা সমাবেশে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান। সারাদেশে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতাদের উপর হামলার নিন্দা ও জনবিচ্ছিন্ন আওয়ামীলীগকে প্রতিহত করার আহবান জানিয়ে কমরেড আখতারুল ইসলাম রাজু বলেন, " আওয়ামীলীগ যে জনগণের প্রতিবাদী স্বর ভয় পাচ্ছে তার বড় প্রমাণ সারাদেশে বামজোটের মিছিল-সমাবেশে নিয়মিত হামলা। আমাদের আওয়াজ খুবই সুনির্দিষ্ট ও স্পষ্ট আওয়ামীলীগ যদি প্রহসনের নির্বাচন আবারো সাজানোর প্রচেষ্টা চালায় তবে সিপিবিসহ বামজোট তা জনগণকে পাশে নিয়ে রুখে দাঁড়াবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
