|
মিরসরাইয়ে যাত্রীবাহি বাস থেকে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; আটক ৩ মাদক কারবারি
মোঃ সালাউদ্দিন রাসেল ,মিরসরাই
|
![]() মিরসরাইয়ে যাত্রীবাহি বাস থেকে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; আটক ৩ মাদক কারবারি মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, শনিবার(২৫ নভেম্বর) দুপুর ১২:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশের একটি দল মিরসরাইয়ের পুরাতন ডাকবাংলোর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় এনা পরিবহন (রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৪-৮২৭৪) যাত্রীবাহি বাস থেকে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ সোহাগ গাজী (৩৬), ফারজানা আক্তার শিমলা(২৩) ও জান্নাতি আক্তার (২১) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে মিরসরাই থানা পুলিশ। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। জানা গেছে গ্রেফতারকৃত তিনজন মাদক কাবারির বাড়ি খুলনা জেলায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
