ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
এবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে কে হবেন নৌকার মাঝি
মিজানুর রহমান ,গোবিন্দগঞ্জ
প্রকাশ: Thursday, 23 November, 2023, 2:41 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 November, 2023, 2:43 PM

এবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে কে হবেন  নৌকার মাঝি

এবার গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে কে হবেন নৌকার মাঝি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে  ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বর্তমান ও সাবেক সংসদ সদস্য সহ ১৪ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিতরণের দলীয় ঘোষণার পর প্রথম দিন থেকেই মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।উত্তোলনের দিন থেকে গোবিন্দগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা আনন্দ মিছিল করে সাধারণ মানুষের মাঝে তাদের নেতার জানান দিয়ে আসছেন। মনোনয়ন পত্র সংগ্রহ করার পর থেকে হাট বাজারে সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে চোখ পরার মত।

এ পর্যন্ত যারা মনোনয়নপত্র সংগ্রহ করে গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ সহ গোবিন্দগঞ্জ উপজেলাকে সুসংগঠিত করার আশা ব্যাক্ত করেছেন  তারা হলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের  চেয়ারম্যান (সদ্য পদত্যাগ) আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোকাদ্দেস আলী প্রধান বাদু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও গো‌বিন্দগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধান আতাউর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমুল হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শাহজাহান আলী সরকার,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি এম এ শামীম, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম প্রধান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান ফাইয়ান। তারা সকলেই নিজেদের যোগ্য মনে করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে নৌকা মার্কা প্রত্যাশা করছেন।
উত্তরের ৮ জেলার প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধার গোবিন্দগঞ্জের সংসদীয় এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৯২৪ জন। এর মধ্যে অর্ধেক পুরুষ ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৪৯ এবং নারী ভোটার ২ লক্ষ ২২ হাজার ৯৬৯ জন। এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ এই আসনে সালে জাতীয় পার্টি, ২০০১ সালে বিএনপি, ২০০৮ সালে আওয়ামী লীগ ও ২০১৪ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) ও ২০১৮ সালে আবারও আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status