ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট আটক
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Thursday, 23 November, 2023, 2:44 PM

মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট আটক

মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট আটক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট নাসির শাহ (২৬) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রাতে ডিবির এস আই মনিরের নেতৃত্বে পুুলিশের একটি এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিবির এস আই উত্তম , এস আই আশিক অংশ নেন। নাসির শাহ গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

তার বিরুদ্ধে ২০২২ সালের ২০ আগষ্ট অনলাইন জুয়া পরিচালনার অপরাধে ডিজিটাল নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। যার মামলা নম্বর-১১। তিনি অনলাইনজুয়ার অন্যতম এজেন্ট নুরুল মাষ্টারের সহযোগী হিসেবে কাজ করেন বলে তথ্য রয়েছে।

ডিবির ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই মনিরের নেতৃত্বে একটি দল গোপালপুরে গ্রামে অভিযান চালিয়ে নাসির শাহ গ্রেফতার।

তার বিরুদ্ধে ডিজিটাল নিয়ণÍ্রণ  আইনের মামলা খুলনা সাইবার ট্রাইব্যুানালে চলমান রয়েছে। তাকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status