|
যশোর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদ, যশোরের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান অনুষ্ঠানে যশোর জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পাশাপাশি জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের হাতে বৃত্তির অর্থ ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়।বক্তারা বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক সংকট যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের বিত্তবান ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
