ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
দশ বছর পর রায়: শিশুধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড
মোঃ মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 13 September, 2026, 8:43 PM

দশ বছর পর রায়: শিশুধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

দশ বছর পর রায়: শিশুধর্ষণ মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় প্রায় এক দশক পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধার বয়স বর্তমানে ৬১ বছর। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে শিশুটিকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি তার আট বছরের মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। ওই সময় শিশুটি একা থাকার সুযোগ নেয় মজিবর মৃধা।

অভিযোগ অনুযায়ী, প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে যান তিনি। সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়ে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন তদন্ত শেষে ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং শুরু হয় বিচারিক কার্যক্রম।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি কার্যক্রম শেষে ঘটনার প্রায় ১০ বছর পর মামলাটির রায় হলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status