|
বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
নতুন সময় প্রতিবেদক
|
![]() মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী বিকসের প্রিন্সিপাল ডা. মো. সিরাজুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, দেশের অন্যতম প্রধান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী। ![]() মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকেরা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, মননশীলতা ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করে। প্রধান অতিথির বক্তব্যে মু. নজরুল ইসলাম তামিজী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশু-কিশোরকে অভিনন্দন জানান এবং বিজয়ীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। বিকস স্কুলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রাউন্ড টেবিল-১ এর কো-অর্ডিনেটর ইজাজ মোহাম্মদ রনি ও ক্রিয়েটিভ আর্ট সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে ডা. মো. সিরাজুল আলম ভূইয়া বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। ঢাকা রাউন্ড টেবিল, ক্রিয়েটিভ আর্ট সেন্টার, ফেবার ক্যাসেল, গাজী প্রকাশিনীর সহযোগিতায় এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
