|
নাশকতা মামলায় রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সহ গ্রেফতার- ৩
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() নাশকতা মামলায় রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সহ গ্রেফতার- ৩ গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাত আনুমানিক ১০:২০ মিনিটের সময় র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান শাকিল(৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা করার কথা স্বীকার করে। পৃথক অভিযানে ১৮ নভেম্বর(সোমবার) রাত ৮ টার সময় চট্টগ্রাম মহানগরীর চাদগাঁও থানাধীন পানামা প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী মোঃ তারেক (২৪) ও মোঃ নুরুল আবছার (৩৮) কে চট্টগ্রাম পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে ২১ নভেম্বর(মঙ্গলবার) সন্ধ্যা ৭.৩০ টার সময় গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে তারা নাশকতার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান শাকিল এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান থানায় অস্ত্র ও ডাকাতির ০২টি মামলা এবং আসামি মোঃ তারেক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানায় মাদক এবং নাশকতার আরো ০২টি মামলা রয়েছে বলে জানান র্যাব-৭ চট্টগ্রাম।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
