ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অস্ত্র হাতে ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 May, 2022, 2:08 PM

অস্ত্র হাতে ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অস্ত্র হাতে ফেসবুকে ছবি দিয়ে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অস্ত্রসহ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করে ভাইরাল হওয়া আবু বক্কার সিদ্দিকী রাতুল নামের সেই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজশাহীর গ্রান্ড তোফা হল ভবন থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সদস্যরা।

গ্রেপ্তার আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামের মোস্তফা কামালের ছেলে এবং মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। তিনি সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ছিলেন।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতুল পিস্তল হাতে ছবি তুলে গত বৃহস্পতিবার ফেসবুকে আপলোড করে ভাইরাল হয়। এতে চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং রাতুলকে ধরতে অভিযান শুরু করে।

এর ধারাবাহিকতায় রোববার রাতে রাজশাহীর গ্রান্ড তোফা হল ভবন থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নগরীর সাগরপাড়া মহল্লার পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রাতুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন বলেও জানান র‌্যাব-৫ অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status