ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কর্মস্থলে ফিরে যা বললেন টিটিই শফিকুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 9 May, 2022, 2:00 PM

কর্মস্থলে ফিরে যা বললেন টিটিই শফিকুল

কর্মস্থলে ফিরে যা বললেন টিটিই শফিকুল

রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া পাকশী রেল বিভাগের সেই টিটিই শফিকুল ইসলাম অনানুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়েছেন। পুনর্বহালের অফিস আদেশের খবর পেয়ে আজ সোমবার সকাল থেকে অফিসে অবস্থান করছেন তিনি।

এদিন সকালে সাংবাদিকদের টিটিই শফিকুল ইসলাম জানান, তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ডিআরএম) অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডারের কথা জানেন। এরপর সকালে অফিসে উপস্থিত হন। এ সময় পত্রটি অফিসে পৌঁছানোর পর অনানুষ্ঠানকিভাবে ডিউটি শুরু করবেন বলেও জানান টিটিই।

তিনি বলেন, ‘ডিআরএম শাহীদুল ইসলাম গতকাল রোববার দুপুর ১২টায় গণমাধ্যমের কাছে আমাকে পুনর্বহালের ঘোষণা দেন। এ ছাড়া কাজে যোগ দেওয়ার কন্ট্রোল অর্ডার নম্বরটিও ঊর্ধ্বতন কর্মকর্তা মৌখিকভাবে জানিয়েছেন। তাই কর্মস্থলে উপস্থিত হয়েছি।’

এর আগে রেলমন্ত্রীর তিন আত্মীয়কে জরিমানা করে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই শফিকুল ইসলামকে গতকাল রোববার দায়িত্বে পুনর্বহাল করা হয়। পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা (ডিআরএম) শাহীদুল ইসলাম এই আদেশ দেন।

একই সঙ্গে তদন্ত কাজ অব্যাহত থাকবে বলেও জানান ডিআরএম। এ ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিন কার্যদিবসের জায়গায় পাঁচ কার্যদিবস করা হয়েছে।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী রেল জংশন থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে টিকিট ছাড়া ট্রেনে ওঠেন ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী তিন যাত্রী। টিকিট না কাটলেও তারা রেলের এসি কেবিনের সিট দখল করেন। এতে রেলের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) তাদের জরিমানা করেন।

পরে ‘রেলমন্ত্রীর আত্মীয়’ পরিচয়দানকারী ওই তিন যাত্রী তাদের সঙ্গে অসদাচরণ করা হয় বলে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে অভিযোগ করেন। এতে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status