ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মা হতে চলে চলেছেন দীপিকা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 9 May, 2022, 1:40 PM
সর্বশেষ আপডেট: Monday, 9 May, 2022, 3:19 PM

মা হতে চলে চলেছেন দীপিকা?

মা হতে চলে চলেছেন দীপিকা?

দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর সাড়ে তিন বছর পেরিয়ে গেল।  এখনও ভক্ত-অনুরাগীদের সুখবর শোনাননি এ বলিউড তারকা দম্পতি।

রণবীর কবে বাবা হচ্ছেন, এ নিয়ে বি-টাউনেও আলোচনা হয় প্রায়শই।

তবে এবার বুঝি সে অপেক্ষার পালা ফুরাবে! কারণ দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উসকে দিয়েছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন, দীপিকার সঙ্গে আলোচনা করে সন্তানের নামের একটা তালিকা তৈরি করে ফেলেছেন তিনি।  যেখানে ছেলে ও মেয়ে উভয়ের নাম রয়েছে।  

রণবীর জানান, পছন্দ করা নামগুলো ব্যতিক্রমী বা একটু অন্য রকমের, যেসব নাম সচরাচর শোনা হয় না।

রণবীরের এই বক্তব্যের পর ভারতীয় সিনেপ্রেমীদের প্রশ্ন, তবে কি মা হতে চলেছেন দীপিকা?

এ প্রশ্ন জাগার কেন্দ্রে রয়েছে রণবীরের নতুন সিনেমা ‘জয়েশভাই জোরদার’।  সিনেমার প্রচারে গিয়ে মেয়ে ভ্রূণ হত্যা প্রতিরোধের বার্তা দেন রণবীর।

ওই সময়ই ‘ব্যান্ড বাজা বারাত।’ খ্যাত নায়কের কাছে জানতে চাওয়া হয়, দীপিকার সন্তান মেয়ে হলে কী নাম রাখবেন তারা?

জবাবে রণবীর বলেন, হ্যাঁ, ‘নাম জিনিসটার উপর আমার ভীষণ ঝোঁক। আমি আর দীপিকা তো আমাদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনাও করছি।’

বাচ্চার নামের সেই তালিকা অবশ্য জানাতে রাজি হননি ‘৮৩’-র কপিল দেব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status