ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
প্রেমিকার সঙ্গে দেখা করে বাসায় ফিরে কলেজছাত্রের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 March, 2022, 6:45 PM

প্রেমিকার সঙ্গে দেখা করে বাসায় ফিরে কলেজছাত্রের আত্মহত্যা

প্রেমিকার সঙ্গে দেখা করে বাসায় ফিরে কলেজছাত্রের আত্মহত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে সাগর মিয়া নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত সাগর সারিয়াকান্দির বড় কুতুবপুর গ্রামের মোস্তাফিজার রহমান সরকারের ছেলে। সে চন্দনবাইশা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র ছিল।

স্থানীয়দের তথ্যমতে, নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সাগরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে তারা দেখা করে। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর সাগর তার নিজ বাড়িতে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সাগরের মা শরিফা বেগম জানান, সাগর ধানের জমিতে পানি দেওয়ার কথা বলে সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়। সাগরের ফিরতে দেরি হওয়ায় দুপুরে বাড়িতে এসে দেখেন ঘরে সাগর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি প্রেমঘটিত কি না, তা বের করতে তদন্ত করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status