ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 March, 2022, 6:40 PM

প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ নায়িকা

প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ নায়িকা

ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী রিমি সেন। মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, রিমি সেন ৪ কোটি ১৪ লাখ রুপি এক ব্যবসায়ীকে দিয়েছিলেন। মূলত নতুন একটি ব্যবসায় এ অর্থ বিনিয়োগের জন্য নেন তিনি। তার পরিবর্তে রিমিকে ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার কথা ছিল।

২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে এই অর্থ বিনিয়োগ করেন রিমি। কিন্তু এরপর থেকে ওই ব্যবসায়ী রিমির ফোন কল রিসিভ করেন না। অবশেষে খার থানায় এ বিষয়ে মামলা করলেন ‘হাঙ্গামা’ খ্যাত এই অভিনেত্রী।

২০১৯ সালে পশ্চিম আন্ধেরির ডিএন নগর এলাকার একটি জিমে অভিযুক্ত রওনক ব্যাসের সঙ্গে পরিচয় হয় রিমির। সময়ের সঙ্গে তৈরি হয় বন্ধুত্ব। রওনক এই অভিনেত্রীকে একটি ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনার কথা জানান। রিমিকে প্রতিশ্রুতি দেন- এতে বিনিয়োগ করলে ৩০-৪০ শতাংশ লভাংশ তাকে দেওয়া হবে।

৪০ বছর বয়েসী রিমির আসল নাম শুভমিত্র সেন। তার জন্ম কলকাতায়। হিন্দি সিনেমার পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন। রিমি পুলিশকে জানিয়েছেন, বর্তমানে একটি প্রোডাকশন হাউজ পরিচালনা করছেন তিনি; যার অফিস পশ্চিম খারে অবস্থিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status