ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 3 May, 2026, 11:27 AM

যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী

যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী

ঢালিউডের প্রিয়দর্শিনী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও প্রবাসে মাঝে মাঝে অভিনয়ে যুক্ত আছেন তিনি। বিদেশের বাস্তবতা ও প্রবাসজীবনের নানা চ্যালেঞ্জ নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’।

পরিচালক হাসান জাহাঙ্গীর নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। গল্পে দেখানো হয়েছে—বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে করা এক নারীর জীবনকাহিনি, যার মধ্য দিয়ে সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরেছেন নির্মাতা।

পরিচালক জানান, সিনেমাটির শুটিং বেশ আগেই শেষ হয়েছে এবং গত মার্চ মাসে এটি সেন্সর সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে, বাকি অংশ বাংলাদেশে সম্পন্ন হয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, “এই গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। প্রতিবছর বহু মানুষ বিদেশে যান। সেখানে কীভাবে তারা সংগ্রাম করে জীবন গড়ে তোলেন—সেই বাস্তবতা থেকেই সিনেমার গল্প নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সিনেমাটি শুধু দেশে নয়, যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশেও মুক্তি পাবে। দর্শকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গল্প বলেই মনে করেন নির্মাতা।

উল্লেখ্য, প্রায় দুই বছর পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা। এর আগে তার অভিনীত ‘সোনার চর’ মুক্তি পেয়েছিল। ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ প্রথমে ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির টেলিভিশন স্বত্ব ইতোমধ্যে বিক্রি করা হয়েছে এবং আসন্ন ঈদে এটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status