ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুয়েলভথ ফেল অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 September, 2026, 2:25 PM

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুয়েলভথ ফেল অভিনেত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুয়েলভথ ফেল অভিনেত্রী

ভারতের কৌতুকশিল্পী সময় রায়না ও টুয়েলভথ ফেল অভিনেত্রী মেধা শঙ্করের প্রেম নিয়ে গুঞ্জন নতুন নয়। এবার ছড়িয়েছে তাঁদের বিয়ের খবর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক পোস্টে দাবি করা হয়েছে, আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তাঁরা। তবে বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন সময় ও মেধা।

গতকাল রোববার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্টের ছবি দেন সময় রায়না। সেখানে লেখা ছিল, সময় রায়না ডিসেম্বর মাসে মেধা শঙ্করকে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টটি শেয়ার করে সময় লেখেন, ডিসেম্বরে তো আমার ভারত সফর আছে। দুঃখিত মেধা শঙ্কর, বিয়ে পিছিয়ে দিতে হবে।

সময়ের স্টোরিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মেধা। সঙ্গে দেন হাসির ইমোজি। পরে একটি মিমও শেয়ার করেন তিনি। সেখানে লেখা, ভিত্তিহীন বিয়ের গুঞ্জনগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় আমি।

রেডিট পোস্ট থেকে গুঞ্জন

কয়েক দিন আগে রেডিটে একটি বেনামি পোস্ট প্রকাশিত হয়। ওই পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতা নিজেকে সময়ের পরিবারের ঘনিষ্ঠজন বলেও দাবি করেন।

পোস্টে আরও বলা হয়, সময় ও মেধা বর্তমানে ছুটিতে আছেন। সময় নাকি দ্রুত মেধাকে বিয়ে করতে চান। তবে এসব দাবির কোনোটি সময় বা মেধা নিশ্চিত করেননি।

সবচেয়ে ভালো বন্ধু

চলতি বছরের শুরুতে একসঙ্গে দেখা যাওয়ার পর সময় ও মেধার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। মেধা সময়ের অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মৌসুমের একটি পর্বেও অংশ নেন। সেখানে ছিলেন বরুণ ধাওয়ান, নিশান্ত তানওয়ার ও শ্যারন ভার্মা।

অনুষ্ঠানে সময় ও মেধার সম্পর্ক নিয়ে কথা উঠেছিল। তখন মেধাকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলে উল্লেখ করেন সময়।

সম্প্রতি সময় ও মেধার সুইজারল্যান্ডে একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জনও ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের প্রকাশ করা ছবি দেখে ভক্তদের কেউ কেউ এমন ধারণা করেন। তবে তাঁরা একসঙ্গে ছুটি কাটাচ্ছেন কি না, সেটিও নিশ্চিত করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status