|
ঈদে পূজা চেরির নতুন সিনেমা
নতুন সময় ডেস্ক
|
![]() ঈদে পূজা চেরির নতুন সিনেমা তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে, আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান। সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় পরবর্তীতে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’। সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
