ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪০ দিন এক লাখ রুপি করে অনুদান দেবেন দিয়া মির্জা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 6:55 PM

৪০ দিন এক লাখ রুপি করে অনুদান দেবেন দিয়া মির্জা

৪০ দিন এক লাখ রুপি করে অনুদান দেবেন দিয়া মির্জা

আগামী ৯ ডিসেম্বর চল্লিশে পা দিতে চলেছেন এ বলিউড অভিনেত্রী। আর নিজের ৪০তম জন্মদিনে তিনি চল্লিশ লাখ রুপি দান করার কথা ঘোষণা করেছেন।

পরিবেশ নিয়ে দিয়ার সচেতনতা সর্বজনবিদিত। তাই ভারতীয় বনরক্ষকদের মধ্যে যারা করোনা মহামারিতে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সাহায্যার্থে ব্যয় করা হবে সেই টাকা।

এই জন্মদিনের পর থেকে চল্লিশ দিন ধরে প্রতিদিন ১ লাখ রুপি করে দিয়া নিজে দেবেন বনকর্মীদের উদ্দেশে। পাশাপাশি ভক্ত ও অনুরাগীদের বনরক্ষকদের পরিবারের পাশে দাঁড়ানের অনুরোধ করেন।

একটি ফান্ড রাইজিং প্ল্যাটফর্মের কথা উল্লেখ করে ভক্তদের কাছে দিয়ার আবেদন, ‘‘আমার জন্মদিনে অনেকেই ফুল, উপহার ইত্যাদি পাঠিয়ে থাকেন। আমার অনুরোধ, সেটার বদলে যদি কিছু অর্থ সাহায্য করে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেন, তার চেয়ে ভালো আর কিছু হবে না।’’

২০২০ সালে আলোচিত ‘থাপড়’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন দিয়া মির্জা। আর চলতি বছর তেলুগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এ ছিলেন বিশেষ চরিত্রে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status