ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 7:06 PM

আল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা

আল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা

ইহুদিবাদী দেশ ইসরায়েলে এবার বসতে যাচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর।  আগামী ১২ ডিসেম্বর দেশটির এইলাত শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। এতে অংশ গ্রহণ করতে ইসরায়েল এসেছেন থাই সুন্দরী এনচলি স্কট কেম্মিস।

এরই মধ্যে তিনি গোপনে মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসা ঘুরেছেন বলে জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।
উল্লেখ্য, মূলত ওই থাই সুন্দরী পবিত্র মসজিদ আল-আকসা ঘুরে বেড়ানোর এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিরা এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরায়েলে এ সুন্দরী প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status