ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 7:14 PM

গাজীপুরে ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা

গাজীপুরে ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা

গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকার রাজেন্দ্র ইকো রিসোর্টে শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা ব্যাপক লুট-পাট ও ভাঙচুর চালায়। এ ঘটনায় রিসোর্টের পাঁচ কর্মচারী আহত হয়েছেন। জয়দেবপুর থানার পুলিশ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা স্থানীয়দের।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার চেয়ারম্যান হাট হাজারীগঞ্জ এলাকার মো. তৈয়ব হোসেনের ছেলে মো. রিয়াজ হোসেন (৩৩) এবং গাজীপুরের জয়দেবপুর থানার লুটিয়ারচালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. রিমন হোসেন (২৮)।

রিসোর্টের ম্যানেজার আক্তার হোসেন সাদ্দাম জানান, শুক্রবার সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেল, পিকআপ এবং মাইক্রোবাসে করে ৫০/৬০ জন লোক রিসোর্টের সামনে এসে মূল ফটক খুলতে বলেন। তাদের হাতে দেশীয় অস্ত্র-শস্ত্র থাকায় গেইট খুলতে অস্বীকার করেন নিরাপত্তা কর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে তারা দুই নিরাপত্তা কর্মীকে এলোপাথারী মারপিট করে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্টের স্টাফ আরিফুল ইসলাম (১৭), বরকত উল্লা (২০) নূরনবী (১৮), সাহেদ (১৮) ও শাকিল (১৭) এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধোর করে। পরে তারা ২, ৫ ও ৮ নম্বর কটেজ ভবনের আসবাবপত্র ভাঙচুর করে এবং অফিস থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে নেয়।

আহতদের ডাক-চিৎকারে স্থানীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালানোর সময় একজন আটক করা হয়। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা কররেন।

স্থানীয়রা বলেন, ঢাকার মিরপুরের পূর্ব মনিপুর এলাকার মৃত এএমজিএ মাহমুদীর ছেলে মো. সাব্বির মাহমুদী (৫৬) ও তার ভাইয়ের কাছ থেকে জমি কিনে রিসোর্টটি তৈরি করেন ঢাকার ১৮ ব্যবসায়ী। কিন্তু বিক্রেতারা দীর্ঘদিনেও কিছু অংশের দখল বুঝিয়ে দিচ্ছিলেন না। সম্প্রতি প্রশাসনের হস্তক্ষেপে দখল বুঝিয়ে দিলেও শুক্রবার তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রিসোর্ট দলখ করতে এসেছিল।   

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন জানান, হামলা ঘটনা জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় দুজনকে একটি সাদা মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো ঠ ১১-৬০৪৩) গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status