ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে রেখে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 6:50 PM

সাকিবকে রেখে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা

সাকিবকে রেখে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দল ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে যাচ্ছে জাতীয় দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট শেষ হবে ৮ ডিসেম্বর। পরদিনই বাংলাদেশ উড়াল দেবে নিউ জিল্যান্ডে।

দুই টেস্টের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে নিয়েই স্কোয়াড সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছিল, নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন তিনি। তবে তাকে রেখেই দল ঘোষণা করা হয়েছে।

এর আগে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। এবার শুধু দুটি টেস্ট খেলবে দুই দল।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে আতিথেয়তা নেবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। নিউ জিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন প্রটোকলের কারণে বাংলাদেশকে আগেভাগে যেতে হচ্ছে। গতবার গিয়ে ১৪ দিনের রুম কোয়ারেন্টাইন করেছে বাংলাদেশ। সাতদিন পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে করেছিল অনুশীলন।

২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ।


বাংলাদেশ দল: মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status