|
এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন নাহিদ। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট, ইকোনমি ছিল ৪.৪৬। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন তিনি। চট্টগ্রামে শেষ ম্যাচেও যোগ করেন আরও দুই উইকেট। পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব। নাহিদ আরও বলেন, পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
