ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নায়কের ড্রাইভার পরিচয়ে নায়িকার আইফোন চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 May, 2026, 10:20 AM

নায়কের ড্রাইভার পরিচয়ে নায়িকার আইফোন চুরি

নায়কের ড্রাইভার পরিচয়ে নায়িকার আইফোন চুরি

চিত্রনায়িকা তানহা তাসনিয়া ইসলামের আইফোন চুরি হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে একজন এসে ফোনটি চুরি করেন বলে নায়িকা অভিযোগ করেছেন।

তানহা তাসনিয়ার ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে নির্মাতা গাজী মাহবুব পরিচালিত প্রামাণ্যচিত্র ‘অস্তিত্বের লড়াই’-এর ডাবিংয়ে উপস্থিত ছিলেন তিনি। 

সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে এক ব্যক্তি নিজেকে চিত্রনায়ক জয় চৌধুরীর ড্রাইভার পরিচয় দিয়ে সেখানে অবস্থান নেয়। পরে সে কৌশলে ডাবিং রুমে প্রবেশ করে তার কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্স মোবাইল ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 লাইভে অভিনেত্রী জানান, ফোনটি সাইলেন্ট অবস্থায় আছে কিনা দেখতে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি আর টেবিলে নেই। পরে বিষয়টি বুঝতে পেরে এফডিসির বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরবর্তীতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর ১০৭৭। অভিনেত্রীর দাবি, জিডির পর পুলিশ দ্রুত তদন্তে নামে।

তবে পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন এফডিসির সিসিটিভি ব্যবস্থা অকার্যকর থাকার বিষয়টি। 

তানহা তাসনিয়ার দাবি, এফডিসির প্রবেশ গেটসহ ভেতরের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের বরাতে তিনি জানান, অনেকদিন ধরেই নাকি সার্ভার অচল।

 লাইভে শেষাংশে এ অভিনেত্রী লেখেন, ‘একটি কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এভাবে অকার্যকর থাকা সত্যিই উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ।’

নায়িকা তানহার লাইভে মন্তব্যের ঘরে নেটিজেনরাও এফডিসিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status