ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে রেলচালুর দাবিতে মানববন্ধন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Thursday, 26 August, 2021, 4:45 PM

সিরাজগঞ্জে রেলচালুর দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে রেলচালুর দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ- ঢাকা রুটে চলাচলকারী আন্তঃ নগর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দেয়া  চালুর দাবিতে মানববন্ধন  করেছে রেল বাঁচাও আন্দোলন কমিটি। বৃহস্পতিবার  (২৬ আগস্ট-২০২১)  সকাল১০ টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশনে অ্যাডভোকেট  মাহবুব এ-খোদা টুটুলের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  এ মানববন্ধনে জেলার বিভিন্ন পেশাজীবী ও সচেতন মানুষ অংশ গ্রহন করেন। 


এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক কমরেড ইসমাইল হোসেন,বাসদ নেতা নব কুমার, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মোমিন বাবু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক  সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সাংবাদিক ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক দিলীপ কুমার গৌর,  নাট্য ফেডারেশন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, সাবেক পৌর কাউন্সিলর শাহাদৎ হোসেন  প্রমূখ।  


বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।  বক্তরা বলেন, একসময় সিরাজগঞ্জ ছিলো রেলের শহর। ব্রিটিশ আমলে শহরের মধ্যেই ছিলো চার টি রেলষ্টেশন। এখান থেকে কলকাতা পর্যন্ত রেল সংযোগ ছিলো। ধীরে ধীরে সিরাজগঞ্জ থেকে কমতে থাকে ট্রেন। এর পর সিরাজগঞ্জ বাসীর এক যুগের আন্দোলনের ফলে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করা হয়। কিন্তু করোনার মধ্যে ট্রেন বন্ধ থাকার সময় গোপনে এই ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে। অবিলম্বে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু করার দাবি জানান বক্তরা। 


১০ দিনের মধ্যে ট্রেন চালু করা না হলে বৃহত্তর কর্মসুচী দেয়া হবে বলে হুঁশিয়ারী দেয়া হয়েছে মানববন্ধন থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status