ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গভীর রাতে নবজাতককে রাস্তায় ফেলে গেলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 August, 2021, 4:47 PM

গভীর রাতে নবজাতককে রাস্তায় ফেলে গেলেন মা

গভীর রাতে নবজাতককে রাস্তায় ফেলে গেলেন মা

বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে ফেলে যাওয়া অজ্ঞাতপরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কচুয়া উপজেলা সদরের মধ্যপাড়া এলাকায় একটি সড়কের পাশে ফেলে রাখা ওই ছেলে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা।

পরে পুলিশ ওই রাতেই নবজাতকটিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিকভাবে অসুস্থ থাকায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবজাতকটিকে উদ্ধার করা কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, রাত ২টার দিকে কান্নার শব্দ পেয়ে বাড়ির সামনে রাস্তায় বের হই। তখন ডাকচিৎকারে স্থানীয় আরও কিছু লোক আসেন। বস্ত্রহীন ওই নবজাতকটি রাস্তার পাশে কাঁদছিল। পরে লুঙ্গি পেচিয়ে নবজাতককে থানায় নিয়ে যাই। ধারণা করছি, ভূমিষ্ট হওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেওয়া হয়েছে। নারীকাটা স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে আতিকুর রহমান হাওলাদারসহ কিছু লোক নবজাতকটিকে থানায় নিয়ে আসেন। আমরা তাৎক্ষণিকভাবে নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম বলেন, নবজাতকের ওজন কম। পুরোপুরি সুস্থ নয়। তাই উন্নত চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সোহেল পারভেজ বলেন, ‘খবর পেয়ে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা করা হচ্ছে। নবজাতকটি সুস্থ হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status