ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেঘনার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Thursday, 26 August, 2021, 4:49 PM

সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেঘনার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেঘনার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতির উপজেলার মেঘনা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে সেনাবাহিকে সম্পৃক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ‘রামগতি-কমলনগর নদী শাসন সংগ্রাম পরিষদ’। বৃহস্পতিবার পৃথক দুটি স্থানে মানববন্ধন পালন করে তারা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ আবদুল মোতালেব, অ্যাডভোকেট মিলন মন্ডল, অ্যাডভোকেট ফখরুল আলম নাহিদ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, কমলনগর প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ প্রমুখ, রামগতি-কমনগরের আইনজীবী ও আইনজীবী সহকারীরা এ মানবন্ধনে অংশগ্রহণ করেন।

এদিকে একই দাবিতে সকালে কমলনগর উপজেলা পরিষদের সামনেও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যক্ষ আব্দুল মোতালেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, চরলরেন্স ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরণ, নদী শাসন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক সাংবাদিক ইউছুফ আলী মিঠু, ইব্রাহিম খলিল মেম্বার, কামাল হোসেন দেওয়ান, এবিএম বাবুল মুন্সি, মোস্তাফিজ হাওলাদার, ফিরোজ আলম ও যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত প্রমুখ।

বক্তরা দাবি করেন, সাধারণ ঠিকাদারের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বে সেনাবাহিনীর মাধ্যমে যে বাঁধ নির্মাণ করা হয়েছে, সেটি টেকসই এবং গুণগত মানের। অন্যদিকে ঠিকাদারের মাধ্যমে যে বাঁধ নির্মাণ করা হয়েছে তার অনেকাংশ কয়েক বছরের মাথায় নদীতে বিলীয় হয়ে গেছে। তাই প্রায় সাড়ে ৩৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের জন্য সরকারের বরাদ্দকৃত ৩ হাজার ৮৯ কোটি ৯৭ লাখ টাকার সঠিক ব্যবহারের জন্য সেনাবাহিনীর সম্পৃক্ততার দাবি জানান মানববন্ধনকারীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status