ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 April, 2026, 3:59 PM

বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ

বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ

খাগড়াছড়ির দীঘিনালা–মাইনি সড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক আটকে পড়েছে। এতে সড়কটিতে দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ১০টার দিকে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ পাটাতনের একটি অংশ ভেঙে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের মাঝামাঝি স্থানে আটকে যায় এবং সঙ্গে সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ঘটনায় দীঘিনালা থেকে মাইনি ও লংগদুগামী বাস, ট্রাকসহ সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

তবে বিকল্প হিসেবে পাশের একটি ছোট সেতু ব্যবহার করে মোটরসাইকেল, ইজিবাইকসহ হালকা যানবাহন সীমিত আকারে চলাচল করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটকে পড়া ট্রাকটি সরিয়ে নিতে আজকের পুরো দিন সময় লাগতে পারে। একই সঙ্গে দ্রুত ব্রিজটি সচল করতে প্রয়োজনীয় মেরামত কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না করলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status