|
খাগড়াছড়িতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খাগড়াছড়িতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন পরিদর্শনকালে জোন কমান্ডার পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ কার্যক্রম অদূর ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
