|
আলফাডাঙ্গায় দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় দিনব্যাপী 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬' অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, আবুল হোসেন মিয়া, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর। সঞ্চালক ছিলেন, দেবাশীষ কর্মকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। স্বাগত বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ তুষার সাহা। অনুষ্ঠানে বক্তারা টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আবুল হোসেন মিয়া বলেন, "আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক ও স্থিতিশীল করতে 'পার্টনার' প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন। ৭০ জন প্রশিক্ষণার্থী কৃষক।এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মী। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধরনের কংগ্রেসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জ্ঞান লাভের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
