ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Thursday, 30 April, 2026, 7:20 PM

দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

নেত্রকোনার দুর্গাপুরে চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আইনজীবী, সেবা গ্রহীতা, আদালতের অন্যান্য কর্মকর্তাগণ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচিসহ সর্বস্তরের অংশগ্রহনে চৌকি আদালত চত্ত্বরে কর্মসুচীর উদ্বোধন করেন সিনিয়র সিভিল জজ মো. রফিকুল ইসলাম।

‘‘সরকারি খরচে বিরোধ শেষ-সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে চৌকি আদালত চত্বর হতে বর্ণাঢ্যর‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. কামরুল হাসান, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র আইনজীবী শাহনেওয়াজ আকঞ্জি, এডভোকেট অরবিন্দ শেখর রায়, শহিদুল ইসলাম রেণু, এডভোকেট সুরঞ্জন দাস, অ্যাডভোকেট সেলিম মৃধা, আবু সিদ্দিক আনোয়ারী, সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী হাসান কলি, সাংবাদিক রাজেশ গৌড়, সৈকত সরকার, আনিসুল হক সুমন, আল আমিন হাওলাদার, ব্র্যাক প্রতিনিধি নাজমুন নাহার বেগম, হাফসা খাতুন এবং ব্রাঞ্চ ম্যানেজার খাইরুল ইসলাম সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপস্থিত সেবাগ্রহীতাদের উদ্দ্যেশ্যে আইনজীবীগণ বলেন, আর্থিক অসচ্ছলতা ও অন্যান্য কারণে যারা ন্যায় বিচার পেতে চান, তাদের জন্য বিচারের পথ সহজ করতেই ২০০০ সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়েছে। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে, তাহলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। লিগ্যাল এইড কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status