|
অজানা রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
|
![]() অজানা রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি আর এভাবে চলতে থাকলে হয়ত সাফিন নামের একটি জীবন প্রদিপ নিভে যাবে, সবার অগোচরে। চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণায় ছটফট করার দৃশ্য প্রতিনিয়ত সহ্য করে যেতে হচ্ছে। অশ্রসিক্ত নয়নে সন্তানকে বাঁচাতে আকুতি বাবা-মায়ের। অজানা রোগে আক্রান্ত সাফিন উপজেলার কাকনিা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সুমন মিয়ার ছেলে। সাফিনের বাবা সুমন মিয়া কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, অভাবের সংসার,টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছি না। একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? রংপুরের ডাক্তার অপারেশনের জন্য ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট রেফার করেছেন। কিন্তু এত টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করানো সম্ভব নয়। যতই দিন যাচ্ছে, ওই শিশুর অবস্থা ততই খারাপ হচ্ছে। তাই শিশু সাফিন কে বাঁচাতে সমাজের বৃত্তবানদের সহযোগিতা চাইলেন তার বাবা মা। এই মুহূর্তে সকলের সহযোগিতা হয়তো দিতে পারে শিশু সাফিনের সুস্থতা। শিশুটিকে বাঁচাতে যে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। শিশু সাফিনের বাবার সাথে যোগাযোগের নম্বরঃ ০১৭৯০০৮৪২৬২
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
