ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 6:09 PM

কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

কালীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের সুলতান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরেন জাকির। পরে মাছ বিক্রির উদ্দেশ্যে প্রতিবেশী রতন বেপারীর কাছে গেলে তিনি বাজারে গেছেন বলে জানতে পারেন। এ সময় সেখানে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ দিতে বললে জাকির তা নিয়ে রওনা দেন।

পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

এদিকে বাজার থেকে ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি জাকিরকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে দ্রুত উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status