|
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও লাখ টাকা জরিমানা আদায়
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও লাখ টাকা জরিমানা আদায় বুধবার (২৯ এপ্রিল) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র নাজমুল আলম (৪২) দীর্ঘদিন যাবত চুপাইর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। বুধবার সকালে ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুরে একই আদালত বিনা অনুমতিতে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে নাগরী ইউনিয়নের মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ মাহবুবুর রহমান (৪৮) ও পিপুলিয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মোঃ আতিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত একজনকে বুধবার বিকেলে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
