ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 April, 2026, 6:12 PM

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইভটিজিংয়ের দায়ে একজনকে কারাদণ্ড এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে উপজেলার চুপাইর, জামালপুর, পিপুলিয়া ও নাগরী ইউনিয়নের দারকাভাংগা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা

অভিযানে মোট তিনটি মামলার নিষ্পত্তি করা হয়। এর মধ্যে জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলম (৪২)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের করা পৃথক দুই মামলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে নাগরী ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মো. আতিক (৪৮) এবং দারকাভাংগা গ্রামের মো. মাহবুবুর রহমান (৪৮)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ইভটিজিংয়ে কারাদণ্ড, মাটি কাটায় জরিমানা

অভিযান পরিচালনাকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status