|
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খড়িয়া কাজিচর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অল্প বৃষ্টিতে পানি জমে চলাচলের রাস্তা হাসপাতালের ভেতরে ডাক্তারের চেম্বার পানিতে সয়লাব হয়ে গেছে। বৃষ্টিতে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য পানিতে ভেসে চলে আসছে স্বাস্থ্যকেন্দ্রের চলাচলের রাস্তায়। চিকিৎসা সেবা প্রার্থী নারী, শিশুসহ বিভিন্ন রোগীরা ময়লা আবর্জনার পানি পার হয়ে ডাক্তারের চেম্বারে যাচ্ছে। অনেক অসুস্থ রোগী গাড়ি দিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছে না। তবে, ড্রেনেজ ব্যবস্থার না থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দারা বলেন ময়লা আবর্জনার পানি পার হয়ে হাসপাতালে আসছে এবং ডাক্তারের চেম্বারে ও দাঁড়ানোর সুযোগ নেই সব জায়গায় পানি। এবিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. সামান্তা ফেরদৌস, বলেন আবর্জনা এবং পানি জমে থাকার বিষয়টি দেখেছেন এবং আমার উধ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছে তিনি স্থায়ী একটি সমাধানের আশ্বাস দিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
