|
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রুপম চাকমা, বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান মঙ্গলবার (১৭ জুন) ৩৫ নম্বর বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে সাজেক ও রূপকারী ইউনিয়নেও এ কার্যক্রম পরিচালিত হবে। ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে বছরব্যাপী তিন লক্ষ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পাহাড়ি এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সকলকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি বলেন, পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে— “একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশের প্রতিটি স্থান।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
