ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 8:29 PM

রাজস্থলীতে  ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহর  পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটির  রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পার্বত্য  চট্রগ্রাম বিষয়ক  সাবেক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান এমপির ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।

মন্ত্রীর পক্ষে  বুধবার দুপুরে (১৭-০৬-২৬ইং) রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ার আক্রান্ত  পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির নেতা জিকু কুমার দে ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল ।

এ সময় জিকু কুমার দে  বলেন, অসুস্থ পরিবারের সহায়তার জন্য স্থানীয় একটি সামাজিক যোগাযোগে  আহ্বান জানানো হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করার নির্দেশ দেন।

জিকু কুমার দে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীপেন দেওয়ান পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।

 অপর দিকে যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল  বলেন,পাহাড়ের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল জব্বার, উপজেলা বিএনপির সদস্য মোঃ রানা  কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, উপজেলা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটু,সহ বিএনপি যুবদল তাঁতীদলের সদস্য গন উপস্থিত ছিলেন। পরে বিএনপির নেতা জিকু কুমারের মুটোফোন থেকে আক্রান্ত রোগীর সাথে কথা বলছেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি রোগীকে আরো বড় পরিসরে চিকিৎসার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং রোগীর প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status