|
কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
শহীদুল ইসলাম শরীফ
|
![]() কেরানীগঞ্জে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী কার্যক্রমে সার্বিক তদারকি ও তত্ত্বাবধানে ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওমর ফারুক। প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী জন মানুষের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছেন। পাইলট কর্মসূচির ৩য় পর্যায়ের এই কার্যক্রমের মাধ্যমে কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হবেন।" তিনি এই কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, এমপি বলেন, "সরকারের এই কল্যাণমুখী উদ্যোগ যেন প্রতিটি যোগ্য পরিবারের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না।" তেঘরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম দিনে বেশ কিছু সুফলভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ড হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সরকারের এই মানবিক ও সময়োপযোগী পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
