ঘিওরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল এক শিশু
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 31 July, 2021, 9:21 PM
ঘিওরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেল এক শিশু
মানিকগঞ্জের ঘিওরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুটির নাম খাদিজা আক্তার। সে জেলার শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ভাকলা গ্রামের সেলিম মিয়ার কন্যা।
শিশুটির নানা মোঃ জাহাঙ্গীর বলেন, সপ্তাহখানেক আগে মায়ের সাথে খাদিজা আমাদের বাড়িতে আসে। সকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে নেমে খাদিজা তলিয়ে যায়। সকাল ১০টার দিকে শিশুটি পুকুরের পানিতে ভেসে ওঠে। তাকে পানি থেকে তুলে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎকরা মৃত ঘোষনা করেন।