ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিনেত্রী শ্রাবন্তীকে আদালতে তলব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 1:57 PM

অভিনেত্রী শ্রাবন্তীকে আদালতে তলব

অভিনেত্রী শ্রাবন্তীকে আদালতে তলব

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ফিরে পেতে আদালতে আবেদন করেছেন তার স্বামী রোশন সিং। 


ভারতের হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। সোমবার সেটির মাধ্যমে বিবাহবিচ্ছেদ আটকাতে আবেদন করেছেন তিনি।


রোশনের সেই আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত। আগামী জুলাই মাসে অভিনেত্রীকে আদালতে হাজির হতে হবে।


আনন্দবাজার জানিয়েছে, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে গত বছরেই। তবু সবকিছু ভুলে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান রোশন। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। 


রোশন জানিয়েছেন, অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না তিনি। তাই নিজেদের সম্পর্কে টিকে রাখার তাগিদে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। 


তবে অনেকেই মনে করছেন, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন রোশন। 


তবে রোশনের ভাষ্য, শ্রাবন্তীর যেমন জীবন যাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবল মাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।


এ বিষয়ে এখনও শ্রাবন্তীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রোশন বলেছেন, ‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই।’


প্রসঙ্গত পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয় ২০০৩ সালে।  রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, তার নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে।


রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। এরপর কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তার পরই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status