ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপো সার্ভিস ডে উপলক্ষে ৩০% পর্যন্ত ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 1:52 PM

অপো সার্ভিস ডে উপলক্ষে ৩০% পর্যন্ত ছাড়

অপো সার্ভিস ডে উপলক্ষে ৩০% পর্যন্ত ছাড়

গ্রাহক সেবার লক্ষ্যে ‘সার্ভিস ডে’ পালন করতে যাচ্ছে অপো বাংলাদেশ। সারাদেশে অনুমোদিত সব অপো সেন্টার ১০-১২ জুন পর্যন্ত সার্ভিস ডে পালিত হবে। এই তিনদিন অপো, ভক্ত ও ব্যবহারকারীদের স্মার্টফোন সংশ্লিষ্ট নানা ধরনের সেবা প্রদান করবে অপো।


‘প্রযুক্তি মানবকল্যাণের জন্য’ এটা ধারণ করে অপো বিশ্বাস করে গ্রাহক সন্তুষ্টির জন্য সঠিক সেবা প্রদান অপরিহার্য। এই সেবা শুধুমাত্র ফোনের পার্টস মেরামতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদে গ্রাহকের চাহিদা বুঝে তাকে সন্তুষ্ট করাই উদ্দেশ্য। তারই অংশ হিসেবে অপো সার্ভিস সে চালু করেছে। গ্রাহকরা অপোর সার্ভিস সেন্টার প্রবেশ করার সাথে সাথে এই সেবা কার্যক্রম শুরু হয়ে যায়।


সার্ভিস ডে উপলক্ষে অপো এর সব ফোন রক্ষণাবেক্ষণে (মেইনট্যানেন্স) ১০-৩০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এসময় ফোনের দীর্ঘায়ু নিশ্চিতে পুরো স্মার্টফোনটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়ার সুযোগ রয়েছে। যারা অ্যাকসেসরিজ কিনবেন তাদের জন্যও সুখবর রয়েছে। ফোন অ্যাকসেসরিজ কিনলে ১০ শতাংশ ও আইওটি ডিভাইসে ৫% ছাড় পাওয়া যায়।


এখানেই শেষ নয়, অপো ভক্তদের জন্য আরো বহুবিধ অফার রয়েছে। সার্ভিস ডে উপলক্ষে বিনা খরচে সেবা প্রদান, ফ্রি প্রোটেকটিভ ফিল্ম এবং ফ্রি সফটওয়্যার আপগ্রেড করা যাবে। সাথে বিনামূল্যে ফোন জীবাণুমুক্ত করার সেবাতো রয়েছেই।


অপো মনে করে তারা শুধুমাত্র ডিভাইস বিক্রি করে না, গ্রাহকের পুরো জীবনযাত্রায় একটা পরিবর্তন আনতে কাজ করে থাকে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status