ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ঈদের আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 14 May, 2026, 8:43 PM

ঈদের আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

ঈদের আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের ঈদ আনন্দকে আরও অর্থবহ করতে আনুষ্ঠানিকভাবে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে শীর্ষস্থানীয় গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো। ৬ জিবি + ১২৮ জিবির নতুন এই স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। অপো এ৬কের প্রথম ভেরিয়েন্টটি গত মাসের শুরুতে সফলভাবে বাজারে উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায়, ক্রেতাদের আগ্রহ বিবেচনা করে উন্নত পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা দিতে নতুন ভ্যারিয়েন্টটি আনা হয়েছে, যা প্রতিদিনের এন্টারটেইনমেন্ট, গেমিং, মাল্টিটাস্কিং ও প্রোডাক্টিভিটিকে আরও সমৃদ্ধ করবে।

ব্যবহারকারীদের জন্য ‘স্মুথনেস উইদাউট লিমিট’-এর প্রতিশ্রুতি নিয়ে নির্ভরযোগ্য পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল ও উন্নত ক্যামেরা ফিচারের মাধ্যমে ভারসাম্যপূর্ণ স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে চলেছে অপো এ৬কে স্মার্টফোন।

ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা বিভিন্ন ধরনের পরিস্থিতিতেও নিখুঁত ও উজ্জ্বল ছবি ধারণ করতে সক্ষম। পাশাপাশি, এর এআই পোর্ট্রেট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোড ফটোগ্রাফির মতো এআই-নির্ভর ফিচার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে; ফলে ব্যবহারকারীরা প্রতিটি মুহূর্তকে আরও সৃজনশীলভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন।

স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম সমৃদ্ধ এই স্মার্টফোন দৈনন্দিন ব্যবহার, স্ট্রিমিং, গেমিং ও মাল্টিটাস্কিংয়ে স্মুথ ও রেসপনসিভ পারফরম্যান্স নিশ্চিত করে। ডিভাইসটিতে রয়েছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, যা সারাদিনের নির্ভরযোগ্য ব্যবহার ও দীর্ঘস্থায়ী স্থায়িত্বের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, দীর্ঘসময় ধরে কানেক্টিভিটি ও নিরবিচ্ছিন্ন বিনোদনের নিশ্চয়তা দিতে ফোনটিতে রিভার্স চার্জিং সুবিধা ও অপোর অপ্টিমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

উন্নত ভিউয়িং অভিজ্ঞতার জন্য অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা আলট্রা-স্মুথ স্ক্রলিং ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন, জেমিনি ইন্টিগ্রেশন ও ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, দেশের বাজারে আপো এ৬কের সফল উন্মোচনের পর ক্রেতাদের ব্যাপক সাড়া পেয়ে আমরা বেশ উৎসাহিত হয়েছি। ফলে, আমরা এখন নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্ট নিয়ে এসেছি। যে সকল ফোন ব্যবহারকারী তাদের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারে আরও স্মুথ পারফরম্যান্স ও বেশি স্টোরেজ সুবিধা খুঁজছেন, এই স্মার্টফোনটি তাদের জন্য আনা হয়েছে। অপো সবসময় ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদার সাথে সংগতি রেখে নির্ভরযোগ্য প্রযুক্তি ও অর্থবহ উদ্ভাবন সকলের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অপোর বিশেষ ঈদ ক্যাম্পেইনের অংশ হিসেবে, নতুন ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এ৬কে স্মার্টফোন কিনলে ক্রেতারা এক্সক্লুসিভ ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, যা তাদের বাড়তি আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা দিবে। পাশাপাশি, এর সাথে আকর্ষণীয় লাইফস্টাইল গিফট জেতার সুযোগও থাকছে। যার মধ্যে রয়েছে অপো ওপ্যাড ডিভাইস, ওলাইক টিডব্লিউএস ইয়ারবাডস, ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়াও, ক্রেতারা সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন, যা এই ঈদে তাদের পছন্দের অপো স্মার্টফোনে আপগ্রেড করাকে আরও সহজ করে তুলবে।

৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ২১,৯৯৯ টাকায়। ক্রেতারা দেশের যেকোনো অপো অনুমোদিত ব্র্যান্ড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছ থেকে স্মার্টফোনটি সংগ্রহ করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status