ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেমের বাঁশি নিয়ে জয়ের সঙ্গে সালমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 1:49 PM

প্রেমের বাঁশি নিয়ে জয়ের সঙ্গে সালমা

প্রেমের বাঁশি নিয়ে জয়ের সঙ্গে সালমা

করোনার এই ক্রান্তিকালে সঙ্গীত ভুবনের নেপথ্যের মানুষগুলোর উপার্জন সচল রাখতে একের পর এক নতুন নতুন গানে কণ্ঠ দিয়ে চলেছেন সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। একই কথা চিন্তা করে কমিয়েছেন নিজের পারিশ্রমিকও।


অপরদিকে প্রায় দেড় যুগ পরে সঙ্গীতের ভুবনে ফিরে এসে যেন ছন্দ খুঁজে পেয়েছেন সঙ্গীতশিল্পী জয়। গেল ঈদে তার গান ‘ভালবাসার বাজি’র সাফল্যের পর থেকে নতুন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সঙ্গে গাওয়ার সুযোগ পাচ্ছেন জয়।


সম্প্রতি সালমা ও জয় মিলে একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন। গানটি প্রকাশ পাবে সাউন্ডটেক এর ব্যানারে। গানের শিরোনাম ‘প্রেমের বাঁশি’। আহমেদ রিজভীর লেখা এ গানের সুর করেছেন প্লাবন কোরেশী। মিউজিক করছেন সুমন কল্যাণ। ৫ জুন গানটির রেকর্ডিং হয়েছে। একই দিনে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সালমা।


নতুন গানগুলো সম্পর্কে জানতে চাইলে সালমা বলেন, ‘প্রচুর গানে কণ্ঠ দিচ্ছি, বলে শেষ করা যাবে না। প্রায় প্রতিদিনই নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছি, একদিনে দুই-তিনটি গানেরও রেকর্ড করেছি। প্রতিটা গান নিয়ে আমার ফেসবুক পেজে লাইভ করা আছে। করোনার এ সময়ে নেপথ্যের মানুষগুলোকে কাজের মধ্যে রাখতেই একটার পর একটা গান করছি। এই কঠিন পরিস্থিতিতে সবাই ভালোভাবে টিকে থাকুক, কাজের মধ্যে থাকুক এটাই আমার চাওয়া।’


অপরদিকে জয় বলেন, ‘আমার উপর নির্ভর করে সঙ্গীতের অঙ্গনের বেশ কিছু শিল্পী ও কলাকুশলীদের উপার্জন। এখন পর্যন্ত তাদের নিয়ে ভালো আছি আমি। করোনার মধ্যে এই মানুষগুলোকে ব্যস্ত রাখতে নানা উদ্যোগ নেই। তারই একটি ছিল আমার গানে ফেরা। প্রায় দেড় যুগ পর ফিরে এতটাই সাড়া পেলাম যে গানে আবার নিয়মিত হয়ে গেলাম। আগামী ঈদে আমার গাওয়া একাধিক গান প্রকাশ পাবে বলে আশা করছি। এর মধ্যে কিছু আছে আমার সিঙ্গেল গাওয়া আবার কিছু আছে এই সময়ের জনপ্রিয় গায়িকাদের সঙ্গে ডুয়েট। বর্তমানে এগুলোর রেকর্ড ও মিউজিক ভিডিওর কাজ চলছে।’


উল্লেখ্য, জয়ের প্রথম অ্যালবাম প্রকাশ হয় ২০০১ সালে, মিল্টন খন্দকারের কথা ও সুরে। এই অ্যালবামের নাম ছিল ‘সাদা কাফন পরাইয়া’।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status