ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিমির পেটে পাওয়া 'গুপ্তধন' বদলে দিল জেলেদের জীবন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 8 June, 2021, 2:01 PM

তিমির পেটে পাওয়া 'গুপ্তধন' বদলে দিল জেলেদের জীবন

তিমির পেটে পাওয়া 'গুপ্তধন' বদলে দিল জেলেদের জীবন

ইয়েমেনে একদল জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি মরা তিমি ভাসতে দেখল। সেটাকে তীরে এনে পেট কেটে দেখল এর ভেতরে মহামূল্যবান এক পদার্থ। এর নাম অ্যাম্বারগ্রিজ। খবর বিবিসির।


তিমির পেটে পাওয়া এই জিনিসটি জেলেদের জীবন বদলে দিয়েছে। সুগন্ধী তৈরির ওই মহামূল্যবান উপাদান তারা বিক্রি করেন ১৫ লাখ ডলারে।


এই অর্থ দিয়ে তারা বাড়ি, গাড়ি ও নৌকা কিনেন। এখন তারা বিয়ের জন্য কনে দেখছেন। প্রাপ্ত ওই অর্থ থেকে তারা দরিদ্র মানুষদেরও সাহায্য করেছেন।


এক কথায় তাদের জীবন পাল্টে দিয়েছে তিমির পেট থেকে পাওয়া ওই অ্যাম্বারগ্রিজ।


 মরা তিমিটি তীরে নিয়ে কৌতুহলবসত জেলেরা এটির পেট কাটল। এরপর তারা এর ভিতর থেকে তীব্র সুগন্ধ বেরিয়ে আসতে দেখে ঘাবড়ে গেল।


তারা একজনকে ফোন করে জানানো পর তিনি জানালেন, যা পাওয়া গেছে তা মহামূল্যবান অ্যাম্বারগ্রিজ। এটি ওষুধ, সুগন্ধী ও যৌন উত্তেজক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।


এটি একটি আঠালো ও মোমের মতো পদার্থ। স্পার্ম জাতয়ি তিমির অন্ত্রে এ পদার্থ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন ১-৫ শতাংশ স্পার্ম তিমির অন্ত্রে অ্যাম্বারগ্রিজ থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status