ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
শ্বশুরবাড়ির পাশে পাওয়া গেল যুবকের রক্তাক্ত মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 4:40 PM

শ্বশুরবাড়ির পাশে পাওয়া গেল যুবকের রক্তাক্ত মরদেহ

শ্বশুরবাড়ির পাশে পাওয়া গেল যুবকের রক্তাক্ত মরদেহ

কুমিল্লার লাকসামে শ্বশুরবাড়ির পাশে মো. সোহেল (২৭) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে পুলিশ লাকসাম-মুদাফরগঞ্জ সড়কের চিকুনিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। সোহেল উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের হামিরাবাগ গ্রামের আহছান উল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সোহেল নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী মুদাফরগঞ্জ ইউনিয়নের চিকুনিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার স্থানীয় লোকজন লাকসাম-মুদাফগঞ্জ সড়কে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ তাৎক্ষণি ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার হাত ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহতের স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে সোহেলের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না। তার মৃত্যু রহস্যজনক বলে তারা অভিযোগ করেন।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status