ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
১৪ বছর কারাভোগ, ৩ মাসে ৪ জনকে কোপালো নুরু বাবুর্চি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 January, 2021, 4:37 PM

১৪ বছর কারাভোগ, ৩ মাসে ৪ জনকে কোপালো নুরু বাবুর্চি

১৪ বছর কারাভোগ, ৩ মাসে ৪ জনকে কোপালো নুরু বাবুর্চি

বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী নুরু বাবুর্চি ওরফে নুরু ডাকাত এবং তার ৩ ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হিজলার সীমানা সংলগ্ন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নুরু ছাড়াও তার ৩ ছেলে হলেন এনামুল বাবুর্চি (২১), ইমরান বাবুর্চি (১৯) ও এহসান বাবুর্চি। একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগের পর গত জুলাইতে মুক্তি পেয়ে নুরু বাবুর্চি গত ৩ মাসের মধ্যে আপন ভাই দুলাল বাবুর্চি ও তার স্ত্রী নিলফা বেগম, চাচাত ভাই কাঞ্চন বাবুর্চি এবং সবশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যার পর কাঞ্চন বাবুর্চির ছেলে শহীদ বাবুর্চিকে নির্মমভাবে কুপিয়ে আহত করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
নুরু বাবুর্চি হিজলার উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের হাশেম বাবুর্চির ছেলে। কুপিয়ে তাদের প্রত্যেককে পঙ্গু করে দেয় নুরু। এতে হিজলার গুয়াবাড়িয়া এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান তালুকদার জানান, নুরু বাবুর্চি ভয়ংকর সন্ত্রাসী। একটি অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ করে গতবছর জুলাইতে মুক্তি পায় সে। এরপর থেকে সে রক্ত সম্পর্কের ৪ জনকে কুপিয়ে আহত করে। এতে ওই এলাকায় এক আতঙ্কের নাম ‘নুরু বাবুর্চি’।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, নুরু বাবুর্চির সঙ্গে তার তিন ছেলে এনামুল, ইমরান ও এহসানকে গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার প্রতিটি ঘটনায় নুরুর সাথে তার ৩ ছেলেও অংশ নিত। নুরু বাবুর্চিকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হবে। নুরু বাবুর্চির বিরুদ্ধে একটি গণধর্ষণসহ হিজলা থানায় মোট ৬টি মামলা চলমান রয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status