ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩
রাস্তায় ছিটকে মৃত্যুর সময়েও সন্তানকে বুকে আগলে রাখলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 December, 2020, 1:36 PM

রাস্তায় ছিটকে মৃত্যুর সময়েও সন্তানকে বুকে আগলে রাখলেন মা

রাস্তায় ছিটকে মৃত্যুর সময়েও সন্তানকে বুকে আগলে রাখলেন মা

গাইবান্ধায় দুই মাসের শিশুপুত্রকে কোলে নিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক গৃহবধূ।  দুর্ঘটনায় মায়ের মৃত্যু হলেও নিরাপদ আছেন বুকে আগলে রাখা শিশু সোয়ান মিয়া।

গতকাল রোববার সকালে সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বড় জামালপুর তালেবের চাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাথী বেগম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রমজান আলী তার স্ত্রী সাথী বেগম ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে জামালপুর তালেবের চাতাল এলাকায় একটি অটোভ্যানকে জায়গা ছেড়ে দিতে গেলে সাথী বেগম কোলের শিশু সোয়ান (২ মাস) ও আরেক ছেলে সিয়াম মিয়াকে (১১ বছর) নিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান।

সে সময় রাস্তার পাশে থাকা একটি ইটভাঙা মেশিনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাথী বেগম। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে দুর্ঘটনায় নিহত সাথী বেগমের স্বামী রমজান আলী ও দুই ছেলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

হাসপাতালে নেয়ার আগেই সাথী বেগমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status