ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
বড় বিভ্রাটে চ্যাটজিপিটি: বিশ্বের অনেক স্থানে বন্ধ সেবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 September, 2026, 10:55 PM

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি: বিশ্বের অনেক স্থানে বন্ধ সেবা

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি: বিশ্বের অনেক স্থানে বন্ধ সেবা

বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি। বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়ছেন। 

চ্যাটবটটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটি থেকে কম্পিউটারে অস্বাভাবিক ফাইল আপনাআপনি ডাউনলোড হওয়ার মত ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক ব্যবহারকারীকে মজা করতেও দেখা গেছে। অনেকে রসিকতা করে বলেছেন, চ্যাটজিপিটি বন্ধ থাকায় কাজের জন্য এবার বাধ্য হয়েই তাদের নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হবে।

তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা গেছে।

এ বিভ্রাটের প্রভাব কেবল চ্যাটজিপিটিতেই আটকে নেই। এর ফলে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা লেগেছে, যার বড় একটি অংশই এআইভিত্তিক ফিচারের জন্য ওপেনএআইয়ের ওপর নির্ভরশীল।

এ পরিস্থিতি নিয়ে ওপেনএআই বলেছে, তারা সমস্যাটি সম্পর্কে জানে ও তা সমাধানের উপায় খুঁজছে এবং সমাধানটি কার্যকর হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

তবে এর কিছুক্ষণ পরেই এক আপডেটে কোম্পানিটি স্বীকার করেছে, তাদের প্ল্যাটফর্মে ‘এখনও সেবার মান কিছুটা কম’।

চ্যাটবটের পাশাপাশি প্রোগ্রামিংয়ের কাজে চ্যাটজিপিটি ব্যবহারের বিশেষ টুল ‘কোডেক্স’-এর কার্যক্রমেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে।

এদিকে, চ্যাটজিপিটির এই বড় বিপত্তির সময় প্রতিদ্বন্দ্বী কিছু এআই প্ল্যাটফর্মেও বিভ্রাট দেখা দেওয়ার খবর মিলেছে। অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ ও ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের ‘গ্রক’-এর মতো চ্যাটবটেও একই ধরনের সমস্যা হওয়ার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, প্রতিদ্বন্দ্বী এসব চ্যাটবটের ক্ষেত্রে সমস্যার পরিধি তুলনামূলক কম এবং অনেক ব্যবহারকারীর জন্যই সেগুলোর সেবা সচল ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status